নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জ-৪ আসনে কালো টাকা ছড়ানো হচ্ছে, হুমকী দিচ্ছে : ইসমাইল সিরাজী

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৮:৫১, ৭ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৮:৫১, ৭ ফেব্রুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জ-৪ আসনে কালো টাকা ছড়ানো হচ্ছে, হুমকী দিচ্ছে : ইসমাইল সিরাজী

নারায়ণগঞ্জ-৪ আসনের ফতুল্লার বিভিন্ন এলাকায় গণসংযোগ পথসভায় ব্যস্ত সময় পার করছেন  ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মুফতী ইসমাইল সিরাজী। শনিবার দিনব্যাপী ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন  এলাকায় ব্যাপক এ সময় স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

গণসংযোগকালে মুফতী ইসমাইল সিরাজী বলেন, বর্তমানে কালো টাকা ছড়ানো হচ্ছে। আমাদের নেতাকর্মী সমর্থকদের হুমকী ধমকী দেয়া হচ্ছে। কিন্তু নির্বাচন কমিশন কোন ব্যবস্থা নিচ্ছে না। আমরা জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি। আমরা কোন রক্তচক্ষুকে ভয় পাইনা। 

তিনি আরো বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও নারায়ণগঞ্জের ফতুল্লায় কাঙ্খিত উন্নয়ন হয়নি। নির্বাচিত হলে জলাবদ্ধতা দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি, মাদক ও চাঁদাবাজি নির্মূল এবং যুব সমাজকে নৈতিক শিক্ষায় গড়ে তোলার জন্য তিনি নিরলসভাবে কাজ করবেন। 

পাশাপাশি বক্তাবলীতে ব্রীজ, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করবো। তাই আগামী ১২ ফেব্রুয়ারী হাতপাখা প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহবান জানান।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন