শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:৫৯, ৭ ফেব্রুয়ারি ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এড. আবুল কালামের নির্বাচনী প্রচারণায় নারায়ণগঞ্জ চেম্বার অ্যান্ড কর্মাসের পরিচালক ও মহানগর বিএনপির নেতা মোঃ হানিফ সরদার বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আধুনিক একটি বাংলাদেশ গড়ার যে চিন্তা ভাবনা করছেন, তার সেই ভাবনা কে আমরা আগামী ১২ ফেব্রুয়ারী জাতীয় নির্ববাচনে নারায়ণগঞ্জ -৫ আসনে এড,আবুল কালাম কে ধানের শীষে ভোট দিয়ে বাস্তবয়ন করবো ইনশাল্লাহ।
শনিবার (৭ ফেব্রুয়ারী) বিকেলে নগরীর ১৩নং- ওয়ার্ডে সাধারণ ভোটারদের আস্হা অর্জন করতে, ধানের শীষ মার্কায় দেওয়ার আহ্বান জানিয়ে নির্বাচনি প্রচারনা চালানোর পরে সংক্ষিপ্ত বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জনগন ১২ তারিখে বিপুল ভোটে ধানের শীষের মার্কায় ভোট দিয়ে তারেক রহমানকে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করবে এ আশা করি। আজকে আমরা আমলাপাড়া, কালিরবাজার, চারাগোপ, সর্নপট্টি এলাকায় এ নির্বাচনি প্রচারনা করেছি।
এসময় নির্বাচনি প্রচারনায় আরও উপস্থিত ছিলেন ১৩ নং- ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হিরা সরদার, মহানগর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ দুলাল হোসেন, ১৩ নং- ওয়ার্ড বিএনপির নেতা মোঃ মাহবুব আলম, মোঃ শামীম হোসেন, তানভীর সরদার, মোঃ নাসির সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।