শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:২৬, ৮ ফেব্রুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষে কান্ডারী আবুল কালামকে বিপুল ভোটে জয়ী করবে ১৪নং ওয়ার্ডের সাধারণ জনগণ। আগামী ১২ ফেব্রুয়ারি শহর-বন্দরের মানুষ যোগ্য প্রার্থী আবুল কালামকে আবারো এমপি নির্বাচিত করবেন। তার কোন সন্ত্রাসী বাহিনী নেই।
বিএনপি ইশতেহারের বাস্তবায়ন, শহরের যানজট নিরসন, স্বাস্থ্যসেবা নিশ্চিত, মাদক নির্মূল ও যুবকদের জন্য কর্মসংস্থানমুখী একটি পরিকল্পনা আমাদের রয়েছে আবুল কালাম ভাইয়ের। মাদক-সন্ত্রাসমুক্ত করতে আবুল কালামের বিকল্প নেই বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ১৪নং ওয়ার্ডের সভাপতি ও জেলা ছাত্রদলের সাবেক নেতা দিদার খন্দকার।
রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ১৪নং ওয়ার্ডের বৃহত্তর দেওভোগ এলাকায় ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষ মার্কা ভোট দিয়ে শহর-বন্দরের কাক্সিক্ষত উন্নয়ন করার আহবান নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আমিনুর ইসলাম মিঠু, মহানগর মহিলাদলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না সহ ১৪নং ওয়ার্ডের নেতৃবৃন্দরা।
আমিনুর ইসলাম মিঠু বলেন, শহর ও বন্দরের উন্নয়নে আবুল কালাম ভাইয়ের বিকল্প নেই। তিনবারের সাবেক এমপি হিসেবে তিনি জানেন কিভাবে উন্নয়ন করতে হয়। বন্দরে ধানের শীষের গণজোয়ার রয়েছে। শহর-বন্দরের উন্নয়নের স্বার্থে আমরা সবাই ধানের শীষ প্রতীকে ভোট দেব।