নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বিএনপির নেতাকর্মী নয়, খুঁজতে হবে দুর্বৃত্তদের : আজাদ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৫০, ১১ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপির নেতাকর্মী নয়, খুঁজতে হবে দুর্বৃত্তদের : আজাদ

নারায়ণগঞ্জ-২ আসনের বিএনপি প্রার্থী ও ঢাকা বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ অভিযোগ করেছেন, প্রশাসন বিএনপির নেতাকর্মীদের খোঁজ নেওয়ার দিকে মনোযোগ দিচ্ছে, কিন্তু দুর্বৃত্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে আড়াইহাজারের পাঁচরুখি এলাকায় নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির নেতাকর্মীদের না খুঁজে দুর্বৃত্তদের খুঁজলে ভালো হবে। সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি করে লাভ নেই।

আজাদ আরও অভিযোগ করেন, স্বতন্ত্র প্রার্থীর লোকজনের টাকা বিতরণের ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

তিনি জানান, এ বিষয়ে রিটার্নিং অফিসার, থানার কর্মকর্তা ও সেনাবাহিনীর কাছে অভিযোগ দিয়েছেন, তবে এখনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

প্রার্থী আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। ইনশাআল্লাহ রেকর্ডসংখ্যক ভোটে জয়ী হবো। নির্বাচনে উল্লেখযোগ্য জনসমর্থন মিলছে এবং আগামী ১২ ফেব্রুয়ারি রেকর্ড ভোটে বিজয় প্রত্যাশা করছি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন