নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

ছেলের সহযোগিতায় হুইল চেয়ারে বসে

রূপগঞ্জে ভোট দিলেন শত বছর বয়সী রহিমা বেগম

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৬:৫৪, ১২ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৬:৫৭, ১২ ফেব্রুয়ারি ২০২৬

রূপগঞ্জে ভোট দিলেন শত বছর বয়সী রহিমা বেগম

রূপগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ছেলের সহযোগিতায় হুইল চেয়ারে চড়ে ভোট দিতে এসেছেন শত বছর বয়সী বৃদ্ধা রহিমা বেগম। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে  নারায়ণগঞ্জ -১ (রূপগঞ্জ)  আসনে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকায় লিটল ফ্লাওয়ার এডুকেয়ার এন্ড হাই স্কুল কেন্দ্রে তিনি ভোট দিতে এসেছেন। 

শত বছর বয়সী বৃদ্ধা রহিমা বেগমকে হুইল চেয়ারে করে নিয়ে এসেছেন তার ছেলে শাহীন ভূইয়া স্বপন। 

ভোট দিতে আসা রহিমা বেগম  বলেন, দীর্ঘ ১৭ বছর ভোট দিতে আসিনি। এবার উৎসব মুখোর পরিবেশে ভোট গ্রহণ চলছে। 

তাই ভোট দিতে এসেছি। খুব ভালো লাগছে। সবাই আমার জন্য দোয়া করবেন। 

নারায়ণগঞ্জ -১ আসনে  মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৮২৯ জন।  পুরুষ ভোটার রয়েছে  ২ লাখ ৭ হাজার ৮৪৯ জন, নারী ভোটার রয়েছে  ২ লাখ ২ হাজার ৯৭৭ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৩ জন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন