শিরোনাম:
প্রকাশ: ১৭:১৩, ১২ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৭:১৪, ১২ ফেব্রুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর ভোট গ্রহণকালে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) তিনি বিভিন্ন ভোটকেন্দ্র পরিদশর্ন করেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন এন্ড ফাইনান্স) তাসমিন আক্তার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইসরাত জাহান, পিপিএম সহ নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ জেলার নির্বাচনী কেন্দ্র সমূহে যথাযথ নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে নিরবিচ্ছিন্নভাবে ভোট গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।