নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জ-২ আসনে বিপুল ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী আজাদ বিজয়ী

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১০:৩০, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৪:২৯, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জ-২ আসনে বিপুল ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী আজাদ বিজয়ী

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) সংসদীয় আসনে বেসরকারি ফলাফলে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম আজাদ বিজয়ী হয়েছেন। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী এ আসনের মোট  ৩ লাখ ৬৪ হাজার ৯৯ ভোটারের বিপরীতে ১১৯ টি ভোটকেন্দ্রের মধ্যে ১১৮টি কেন্দ্রে মোট ভোট সংগ্রহ হয়েছে ২ লাখ ৩৩ হাজার ৯০৬ ভোট।  সর্বশেষ ভোটের ফলাফল অনুয়ায়ি এ আসনে মোট  ভোট পড়েছে ৬৪.২৪ শতাংশ। 

এরমধ্যে ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম আজাদ পেয়েছেন  ১ লাখ ২৫ হাজার ৬৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ইলিয়াস মোল্লা ৮২ হাজার ৯৮৭ ভোট পেয়েছেন।  

এছাড়া স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান খান আঙ্গুর ১৮ হাজার ৯৩৩ ভোট পান।  গণ অধিকার পরিষদের কামরুল মিয়া পেয়েছেন ১৪২ ভোট, বাংলাদেশ রিপাবলিকান পাটির মো. আবু হানিফ হৃদয় ২২৭ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মো. হাবিবুল্লাহ ৫ হাজার ২৬৫ ভোট, বায়ংলাদেশ কমিউনিষ্ট পার্টির হাফিজুল ইসলাম ৩৫০ ভোট।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন