শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১১:১৫, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) সংসদীয় আসনে বেসরকারি ফলাফলে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী এ আসনের মোট ৫ লাখ ৯৩ হাজার ৩৪৬ ভোটারের বিপরীতে ২১১ টি ভোটকেন্দ্রে মোট ভোট সংগ্রহ হয়েছে ৩ লাখ ৪০ হাজার ৬১৬ ভোট। সর্বশেষ ভোটের ফলাফল অনুয়ায়ি এ আসনে মোট ভোট পড়েছে ৫৭.৪১ শতাংশ।
এরমধ্যে ধানের শীষ প্রতীকের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৪০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ইকবাল হোসেন ভূঁইয়া এক লাখ ৩৪ হাজার ৯১৮ ভোট পেয়েছেন।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিন পেয়েছেন ২০ হাজার ৩৭৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক মো. রেজাউল করিম পেয়েছেন ৪ হাজার ৫৯৬ ভোট, গণ সংহতি আন্দোলনের অঞ্জন দাস পেয়েছেন ৬৩৮ ভোট, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আতিকুর রহমান নান্নু মুন্সী পেয়েছেন ৭৬৯ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের গোলাম মসীহ পেয়েছেন ১৪ হাজার ২২৩ ভোট, জনতার দলের আবদুল করিম মুন্সী পেয়েছে ২৮৫ ভোট, বাংলাদেশ খেলাফত মজলিশ মো. শাহজাহান পেয়েছেন ১হাজার ১৯৩, এবি পার্টির আরিফুল ইসলাম ১৩৭ ভোট ও গণ অধিকার পরিষদের মো. ওয়াহিদুর রহমান মিল্কী পেয়েছেন ৩১৪ ভোট।