নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপির আব্দুল্লাহ আল আমিন বিজয়ী

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১২:২১, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপির আব্দুল্লাহ আল আমিন বিজয়ী

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) সংসদীয় আসনে বেসরকারি ফলাফলে এনসিপির প্রার্থী আব্দুল্লাহ আল আমিন বিজয়ী হয়েছেন।  বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী এ আসনের মোট  ৫ লাখ ৪০ হাজার ৮১৩ ভোটারের বিপরীতে ১৭৮ টি ভোটকেন্দ্রে মোট ভোট সংগ্রহ হয়েছে ২ লাখ ৬২ হাজার ৭২৯ ভোট।  সর্বশেষ ভোটের ফলাফল অনুয়ায়ি এ আসনে মোট  ভোট পড়েছে ৪৯.৭৬ শতাংশ। 

এরমধ্যে এনসিপির প্রার্থী আব্দুল্লাহ আল আমিন পেয়েছেন ১ লাখ ৬ হাজার ১৭১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেজুর গাছ প্রতীকে বিএনপি জোট থেকে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী ৮০ হাজার ৬১৯ ভোট পেয়েছেন। 

এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো: শাহ আলম পেয়েছেন ৩৯ হাজার ৫৮৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিন পেয়েছেন ৪ হাজার ৭৭৯ ভোট, বিআরপির প্রার্থী মোহাম্মদ আলী পেয়েছেন ১১ হাজার ৩২৮ ভোট,  ইসলামি আন্দোলন বাংলাদেশে মুফতি ইসমাঈল সিরাজী পেয়েছেন ১৬ হাজার ৭৪৬ ভোট, বাসদের প্রার্থী সেলিম মাহমুদ পেয়েছেন ২৮২ ভোট, জাসদের প্রার্থী  মো. সুলাইমান দেওয়ান  পেয়েছেন ৩৭০ ভোট, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির প্রার্থী  ইকবাল হোসেন পেয়েছেন ৪৭৯ ভোট, গণ অধিকার পরিষদের প্রার্থী  আরিফ ভূঁইয়া পেয়েছেন ১০৬ ভোট ও বিএসপি পার্টির প্রার্থী সেলিম আহমেদ পেয়েছেন ৬৪৩ ভোট, জাতীয় পার্টির প্রার্থী সালাউদ্দিন খোকা পেয়েছেন ৮১৭ ভোট, বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী আনোয়ার হোসেন পেয়েছেন ৮০০ ভোট ।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন