শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১২:৪১, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) সংসদীয় আসনে বেসরকারি ফলাফলে বিএনপির প্রার্থী এড. আবুল কালাম বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী এ আসনের মোট ৪ লাখ ৮৫ হাজার ২৮৪ ভোটারের বিপরীতে ১৬৪ টি ভোটকেন্দ্রে মোট ভোট সংগ্রহ হয়েছে ২ লাখ ৬৬ হাজার ২৫৭ ভোট। সর্বশেষ ভোটের ফলাফল অনুয়ায়ি এ আসনে মোট ভোট পড়েছে ৫৬.৫১ শতাংশ।
এরমধ্যে বিএনপির প্রার্থী এড. আবুল কালাম পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৭৯৯ ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেয়াল ঘড়ি প্রতীকের খেলাফতে মজলিশের প্রার্থী এবিএম সিরাজুল মামুন পেয়েছেন ১ লাখ ১ হাজার ১৯৬ ভোট।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীকে মাকসুদ হোসেন ৩৪ হাজার ১৫১ ভোট, গণসংহতি আন্দোলনের তারিকুল ইসলাম সুজন পেয়েছেন ১ হাজার ২৩ ভোট, ইসলামী ফ্রন্টের সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদী পেয়েছেন ৪ হাজার ৬৫০ ভোট, ইসলামী আন্দোলনের মুফতি মাছুম বিল্লাহ পেয়েছেন ৭ হাজার ৭০৮ ভোট, বাসদের আবু নাঈম খান বিপ্লব পেয়েছেন ৩৭০ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের এইচ এম আমজাদ হোসেন মোল্লা পেয়েছেন ২৪২ ভোট, সিপিবির মন্টু চন্দ্র ঘোষ পেয়েছেন ১ হাজার ৫৭৫ ভোট, গণঅধিকার পরিষদের নাহিদ হোসেন পেয়েছেন ৬৪৩ ভোট।