শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:২৫, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের পক্ষ থেকে সংগঠনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুর উদ্দিন আহম্মেদ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নব নির্বাচিত সাংসদ এড. আবুল কালামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে বন্দরের নবীগঞ্জে সাংসদকে ফুলেল শুভেচ্ছা জানান তারা। এ সময় নেতৃবৃন্দ নারায়ণগঞ্জের বিবিধ সমস্যা সমাধানে তাঁর সক্রীয় ভূমিকা রাখার আহ্বান জানান।
এর জবারে সাংসদ এড. আবুল কালাম ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ সংগঠনের উপস্থিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং নারায়ণগঞ্জের বিভিন্ন নাগরিক সমস্যা দূরীকরণে সংগঠনের সাথে পরামর্শ করে তা সমাধানে একত্রে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সংগঠনের নেতৃবৃন্দ মাননীয় সাংসদের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে রহমত কামনা করেন।
শুভেচ্ছা জানাতে আরও যারা উপস্থিত ছিলেন- ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ সংগঠনের সাধারণ সম্পাদক সর্ব জনাব মোঃ নাসির উদ্দিন মন্টু, সহ সভাপতি আব্দুল কুদ্দুস আজাদ, কুতুব উদ্দিন আহম্মেদ, লোকমান আহম্মেদ, যুগ্ম সম্পাদক-১ মাহমুদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ বদরুল হক, অর্থ সম্পাদক শফিকুল ইসলাম খান, সহ সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম জাগু, মহিউদ্দিন মাহমুদ, সহ সাংগঠনিক সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু, নির্বাহী সদস্য শওকত হোসেন প্রমুখ।