নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাজিব

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:৪৮, ১৫ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাজিব

নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রিয় নারায়ণগঞ্জবাসী ও দেশ- প্রবাসে ভাই বোনসহ সকল জাতি ধর্ম-বর্ণ সকল শ্রেণি পেশার মানুষকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব। 
 
এক শুভেচ্ছা বার্তায় মাশুকুল ইসলাম রাজিব বলেন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও মুসলিম জাহানের সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক। পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি।
 
তিনি আরো বলেন, রমজানের দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নেক বান্দাদের জন্য ঈদুল ফিতর হলো আনন্দময় দিন। সকল ভেদাভেদ ভুলে গিয়ে এবারের ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান তিনি। 
 
সেইসাথে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান সবার উচিত অসহায়-গরীবদের পাশে দাঁড়ানোর, তাদের যথাসাধ্য সাহায্য করা। যাতে তারাও আনন্দ-উল্লাসের সঙ্গে খুশীর এই ঈদ উদযাপন করতে পারে। আসুন, সমাজের ধনী-গরিব ধর্ম-বর্ণ-গোত্র জাতি-গোষ্ঠী- সম্প্রদায় নির্বিশেষে সবাই পারস্পারিক সহযোগিতা ও সহর্মিমতার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের খুশি ভাগাভাগি করে নেই।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন