শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:০৯, ১৫ মার্চ ২০২৬ | আপডেট: ২৩:২৫, ১৫ মার্চ ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফতুল্লা থানা শাঁখার পক্ষ থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাসহ দেশ ও প্রবাসের সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহাম্মুদ ।
এক শুভেচ্ছা বার্তায় রাসেল মাহাম্মুদ বলেন, একমাস সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণির মানুষের মাঝে গড়ে তোলে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন। পাশাপাশি হিংসা-বিদ্বেষ, অহংকারসহ সব অন্যায় আর পাপাচার মুছে দিয়ে নতুন করে সুখী জীবনযাপন শুরু করার তাগিদ এনে দেয়।
ঈদুল ফিতর একটি সুন্দর সমাজ ও দেশ গঠনে উদ্ধুদ্ধ করবে বলে প্রত্যাশা করেন তিনি। ঈদ আনন্দে সবার জীবন ভরে উঠার প্রত্যাশায় ফতুল্লা থানার সর্বস্তরের মানুষসহ দেশ ও প্রবাসের সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক।