নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা নাজমুল হক

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ০১:০৩, ১৬ মার্চ ২০২৬ | আপডেট: ০১:০৪, ১৬ মার্চ ২০২৬

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা নাজমুল হক

পবিত্র ঈদুল ফিতর  উপলক্ষে নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী এবং দেশ ও প্রবাসের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক।

এক শুভেচ্ছা বার্তায় নাজমুল হক বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ ধনী-গরিব ভেদাভেদ ভুলে মানুষকে এক কাতারে শামিল করে। 

পাশাপাশি হিংসা-বিদ্বেষ, অহংকারসহ সব অন্যায় আর পাপাচার মুছে দিয়ে নতুন করে সুখী জীবনযাপন শুরু করার তাগিদ এনে দেয়। 

তিনি আরও বলেন, ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই যাতে ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারে, সেজন্য সকলকে আন্তরিক হতে হবে। যে যার অবস্থান থেকে ঈদুল ফিতরের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করার আহবান জানান তিনি। সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন