শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৭:৫৭, ১৬ মার্চ ২০২৬
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী এবং দেশ ও প্রবাসের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা ও সদস্য সচিব মমিনুর রহমান বাবু।
এক শুভেচ্ছা বার্তায় তাঁরা বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ ধনী-গরিব ভেদাভেদ ভুলে মানুষকে এক কাতারে শামিল করে। পাশাপাশি হিংসা-বিদ্বেষ, অহংকারসহ সব অন্যায় আর পাপাচার মুছে দিয়ে নতুন করে সুখী জীবনযাপন শুরু করার তাগিদ এনে দেয়।
তারা আরও বলেন, ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই যাতে ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারে, সেজন্য সকলকে আন্তরিক হতে হবে। যে যার অবস্থান থেকে ঈদুল ফিতরের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করার আহবান জানান তারা। সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক।