শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:৪৪, ১৭ মার্চ ২০২৬
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রিয় নারায়ণগঞ্জ মহানগরবাসী ও দেশ- প্রবাসে ভাই বোনসহ সকল জাতি ধর্ম-বর্ণ সকল শ্রেণি পেশার মানুষকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এ এইচ সৌরভ।
এক শুভেচ্ছা বার্তায় এ এইচ সৌরভ বলেন, ঈদুল ফিতর সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। এই পবিত্র দিনে আমরা যেন ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধনে আরও দৃঢ় হই। সকলের মঙ্গল ও দেশের উন্নতি কামনা করছি।
এর পাশাপাশি ঈদের আনন্দ যেন প্রতিটি ঘরে ছড়িয়ে পড়ে এবং সকলের সুস্থতা ও নিরাপদ জীবন কামনা করছি। সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক।