নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জবাসীকে মহানগর জামায়াতের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ‘ঈদ মুবারক’

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৪৪, ১৭ মার্চ ২০২৬ | আপডেট: ২২:৪৫, ১৭ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জবাসীকে মহানগর জামায়াতের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ‘ঈদ মুবারক’

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ দেশের সর্বস্তরের জনগণকে ‘ঈদ মুবারক, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার এবং কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও মহানগর সেক্রেটারী ইন্জিনিয়ার মানোয়ার হোসাইন। গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় নেতৃদ্বয়  সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
 
শুভেচ্ছা বার্তায়  মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর  সবচেয়ে আনন্দের উৎসব পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে সমাগত । ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভ্রাতৃত্ব ও সম্প্রীতির এক অপূর্ব মেলবন্ধন। সমাজের সকল হিংসা-বিদ্বেষ ও ভেদাভেদ ভুলে ঈদের আনন্দ সবার সাথে ভাগ করে নেওয়ার মাঝেই রয়েছে প্রকৃত সুখ।”
 
নেতৃদ্বয় আরও বলেন, “ঈদুল ফিতর আমাদের ত্যাগের পাশাপাশি সহমর্মিতার শিক্ষা দেয়। উৎসবের এই দিনটি যেন শুধু বিত্তবানদের মাঝেই সীমাবদ্ধ না থাকে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের চারপাশে থাকা অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। আসুন, যাতে ঈদের আনন্দ থেকে কেউ বঞ্চিত না হয়।” আমরা সবাই নিজেদের সামর্থ্য অনুযায়ী তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করি, 
 
নেতৃদ্বয় নারায়ণগঞ্জসহ বিশ্ববাসীর শান্তি, সকলের  সুস্বাস্থ্য, নিরাপদ জীবন এবং দেশের সার্বিক মঙ্গল কামনা করে সবাইকে জানান পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন