নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা মাসুদ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৫:১২, ১৮ মার্চ ২০২৬

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা মাসুদ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল শ্রেণি-পেশার, সকল ধর্ম-বর্ণের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান মাসুদ।

এক শুভেচ্ছা বার্তায় হাবিবুর রহমান মাসুদ বলেন, পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। এই আনন্দঘন দিনে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হোক।

তিনি আরও বলেন, ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে যায়। দেশ ও জাতির সার্বিক উন্নতি, সকলের সুস্থতা ও নিরাপদ জীবন কামনা করেন তিনি।

পরিশেষে তিনি সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক।”

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন