নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সদর থানা স্বেচ্ছাসেবক দল

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৫:১৯, ১৮ মার্চ ২০২৬

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সদর থানা স্বেচ্ছাসেবক দল

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল ধর্ম-বর্ণ ও শ্রেণি-পেশার মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছে নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দল।
‎
‎সংগঠনটির পক্ষ থেকে শুভেচ্ছা জানান সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম হারুন।
‎
‎এক শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ বলেন, পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। এই পবিত্র দিনে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হোক—এটাই তাদের প্রত্যাশা।

‎তারা আরও বলেন, ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি স্তরের মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে।

পাশাপাশি দেশের সার্বিক উন্নতি, সবার সুস্থতা ও নিরাপদ জীবন কামনা করেন তারা। সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ' ঈদ মোবারক'।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন