শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:১২, ১৯ মার্চ ২০২৬ | আপডেট: ২২:৩৩, ১৯ মার্চ ২০২৬
জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে নারায়ণগঞ্জ জেলা যুবদল। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এসব পরিবারের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদিকুল রহমান সাদেকের তত্ত্বাবধানে ১১টি শহীদ ও হতাহত পরিবারের মাঝে এই উপহার তুলে দেওয়া হয়।
নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক বলেন, জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকা এবং তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, ফতুল্লা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মিঠু, ফতুল্লা থানা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইব্রাহীমসহ যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।