নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

স্বাধীনতা দিবসে জেলা বিএনপির র‌্যালি ও বিজয়স্তম্ভে শ্রদ্ধা নিবেদন

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১১:৪৫, ২৬ মার্চ ২০২৬

স্বাধীনতা দিবসে জেলা বিএনপির র‌্যালি ও বিজয়স্তম্ভে শ্রদ্ধা নিবেদন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে শহরে ব্যানার ফেস্টুন সুসজ্জিত হয়ে বিশাল স্বাধীনতা দিবসের র‌্যালি করে চাষাড়া বিজয়স্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি।

‎‎বৃহস্পতিবার ( ২৬ মার্চ) সকাল ১০টায় প্রেসক্লাবের সামনে থেকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহরে বিশাল স্বাধীনতা দিবসের র‌্যালি করে ‎জেলা বিএনপি।

‎‎স্বাধীনতা দিবসের র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চাষাঢ়া চত্বরে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্মরণে নির্মিত বিজয়স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ‎‎পরে মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। 

‎‎নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে এসময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিবসহ জেলা বিএনপি’র আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন