নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

অয়ন ওসমানের সাথে বিএনপি সভাপতির পুত্র ও মেয়ের জামাই : তীব্র সমালোচনা, ক্ষোভ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:০২, ৩০ মার্চ ২০২৬ | আপডেট: ২১:০৫, ৩০ মার্চ ২০২৬

অয়ন ওসমানের সাথে বিএনপি সভাপতির পুত্র ও মেয়ের জামাই : তীব্র সমালোচনা, ক্ষোভ

চব্বিশের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থান চলাকালীন নারায়ণগঞ্জ সংঘটিত মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক সাংসদ শামীম ওসমানের পুত্র ইমতিনান ওসমান অয়ন ওরফে অয়ন ওসমানের সাথে দেখা গেছে নগরীর ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের পরিচালক হাজী মনির হোসেনের পুত্র ও তার মেয়ের জামাইকে। অয়ন ওসমানকে পাশাপাশি রেখে তাদের এমন বেশ কয়েকটি ছবি প্রকাশ পেয়েছে। 

এদিকে এ ছবিগুলো প্রকাশ হওয়ার পর ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মনির হোসেনকে নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছেন। এনিয়ে চলছে তীব্র সমালোচনা। 

বিএনপি নেতারা বলছেন, মুখে তারা নিজেদের ত্যাগী ও পরীক্ষিত নেতা বললেও আসলে তারা বিগত আমলে ওই ফ্যাসিস্টদের সাথেই আতাঁতঁ করে রাজনীতি করেছে। বিগত আমলে বিএনপি নেতারা যেখানে হামলা-মামলায় জর্জরিত হয়ে নিজ বাসা থাকতে পারতো না, সেখানে আতাঁতেঁর রাজনীতির কারণে তারা র্ছিলেন অনেকটাই সুখে-শান্তিতে ছিল। 

ওসমান পরিবারের সাথে সখ্যতা রাখার কারণে তারা ছিলেন, অনেকটাই বীরদর্পে। তাদের মত মানুষ কিভাবে ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি হল তা নিয়েও আমাদের মনে প্রশ্ন রয়েছে। আমাদের মনে হয়, শুধু মাত্র তার ছেলে কিংবা তার মেয়ের জামাই নয় ওসমান পরিবারের সাথে তারও অনেক ছবি রয়েছে। হয়তো প্রশ্নবিদ্ধ হওয়ার ভয়ে ৫ আগস্টের পর ওই সমস্ত ছবি তিনি সরিয়ে ফেলেছেন। 

তারা আরও বলেন, আমাদের দলের চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন ফ্যাসিস্টদের সাথে যাদের ছবি আছে, তাদেরকে যেন দলে কোন পদ পদবীতে রাখা না হয়। আর যদি দলে তারা থেকেও থাকে তাদেরকে যেন দল থেকে বাদ দেওয়া হয়। আমরা আমাদের নেতার সেই কথার সাথে একমত। 

আমরা চাই চিহ্নিত এই ফ্যাসিস্টদের অন্যতম দোসরদের চিহ্নিত করে যেন তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হউক। কারণ, তাদের মত নেতারা দলে থাকলে তা দলের জন্যই ক্ষতিকর হয়ে দাঁড়াবে। তারা দলের মধ্যে থেকে দলের গুরুত্বপূর্ণ অনেক তথ্যাদি ওই ফ্যাসিস্টদের কাছে পাচার করে দলে একটা বিশৃঙ্খলা তৈরি করতে পারে। তাই দলের স্বার্থে আমরা অবিলম্বে হাজী মনিরের বহিস্কার দাবি জানাচ্ছি।

বিএনপি নেতারা বলেন, বিগত আমলে শামীম ওসমানের মতই তার পুত্র অয়ন ওসমানও ছিলো অন্যতম মাফিয়া। তাদের দ্বারা বিএনপির নেতাকর্মীরা নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে। তারা গোটা নারায়ণগঞ্জবাসীকে শোষণ করেছে। শুধু তাই নয়, জুলাই গণঅভ্যুত্থনের সময় তারা নিজের হাতে অস্ত্র তুলে নিয়ে নিরিহ মানুষকে হত্যা করেছে। এক কথায় তারা ছিলেন, গোটা নারায়ণগঞ্জবাসীর শত্রু। 

একজন বিএনপি নেতা হয়ে এমন জালিমদের সাথে আতাঁতঁ করাটাও একটা বড় অপরাধ। আমরা আমাদের শীর্ষ নেতাদের জ্ঞাতার্থে বলতে চাই, যে ছবিগুলো সামনে এসেছে তা থেকে অনেকটাই স্পষ্ট হওয়া যায় যে, তার পরিবারের সাথে ওসমান পরিবারের সখ্যতা ছিলো।

তবুও আপনারা এ বিষয়টিকে একটু ভালো করে ক্ষতিয়ে দেখবেন এবং তার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন। কারণ, আমরা মনে করি তারাও দলের মধ্যে লুকিয়ে থাকা এক ধরনের ‘গুপ্ত।’ আর এ গুপ্তদের কারণেই দল এতটা বছর ক্ষমতার বাইরে ছিলো। তাদের কঠোর শাস্তি হওয়া উচিৎ।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন