শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:৩২, ৩ এপ্রিল ২০২৬
আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দিয়েছেন সোনারগাঁয়ে গণঅধিকার পরিষদের নেতা যাকারিয়া প্রধান। এরআগে তিনি গণঅধিকার পরিষদের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শুক্রবার (৩ এপ্রিল) সোনারগাঁ এনসিপির পরিচিতি সভায় তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দেন। এরপর নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব শক্তির যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ, সোনারগাঁ শাখার প্রধান সমন্বয়ক শাকিল সাইফুল্লাহ এবং শাখার আহ্বায়ক পনির খন্দকার ।