নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

জাসাস বর্ষবরণ করবে শহীদ জিয়া হল প্রাঙ্গণে

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:২০, ৫ এপ্রিল ২০২৬

জাসাস বর্ষবরণ করবে শহীদ জিয়া হল প্রাঙ্গণে

বাংলা বর্ষবরণ উদযাপন উপলক্ষে আগামী ১৪ এপ্রিল (১লা বৈশাখ) মঙ্গলবার বিকেল ৪টায় চাষাঢ়াস্থ শহীদ জিয়া হল প্রাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এড. আলহাজ¦ আবুল কালাম এবং বিশেষ অতিথি হিসেবে জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপ্#ি৩৯;র সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানি উপস্থিত থাকবেন ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নারায়ণগঞ্জ জেলা জাসাসের সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ। বক্তব্য রাখবেন জাসাসসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের
নেতৃবৃন্দ।
নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাসাসের পক্ষ থেকে অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য জেলা জাসাসের সাধারণ সম্পাদক মাহাবুব মোল্লা ও মহানগর জাসাসের সাধারণ সম্পাদক জি এম স্বাধীন অনুরোধ জানিয়েছেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন