শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:১০, ১০ এপ্রিল ২০২৬
বন্দরে পিতৃহানি ছাত্রশক্তি নেতা শিথিলের শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে ছুটে এলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এডভোকেট আব্দুল্লাহ আল আমিন। শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টায় বন্দর শাহীমসজিদস্থ জাতীয় ছাত্রশক্তি নেতা তানজিল ভুঁইয়া শিথিলের বাসভবনে এসে গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
ওই সময় তিনি বলেন, “পিতা হারানোর শোক অপূরণীয়, এই কঠিন সময়ে আমরা তাদের পাশে আছি।” উপস্থিত নেতৃবৃন্দ এসময় মরহুমের বিদেহী রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক শওকত আলী, সদস্য সচিব আশিকুর রহমান অভি এবং সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক হৃদয় ভুঁইয়া। এছাড়াও বন্দর উপজেলা থেকে জাতীয় ছাত্রশক্তির পক্ষে নারায়ণগঞ্জ জেলার সংগঠক আরাফাত প্রধানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সদস্যসচিব তানজিল ভুঁইয়া শিথিলের পিতা পলাশ ভূইয়া পরলোকগমন করেন। শোক সংবাদটি পাওয়া মাত্রই সংসদ সদস্য ব্যথিত হলেও জাতীয় সংসদের অধিবেশন চলমান থাকায় তাৎক্ষণিকভাবে সশরীরে উপস্থিত হতে পারেননি। অধিবেশন সমাপ্ত হওয়ার পর শুক্রবার বেলা ১১টায় শোকসপ্ত পরিবারকে শান্তনা দিতে তিনি বন্দরে ছুটে আসেন।