নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সন্ত্রাসিদের গুলিতে নিহত যুবদল নেতা তানভীরের মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ০০:০১, ১৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ০০:৪১, ১৮ এপ্রিল ২০২৬

সন্ত্রাসিদের গুলিতে নিহত যুবদল নেতা তানভীরের মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া

সন্ত্রাসিদের গুলিতে নিহত যুবদল নেতা তানভীর আহমেদ ফিরোজ খানের ২২ তম মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) জুম্মার নামাজের পর কাশীপুর কেন্দ্রীয় ঈদ মসজিদ সহ শহরের ১৮ টি মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ার আয়োজন করে মরহুমের ছোট ভাই মো.রবিন খান। কাশীপুর কেন্দ্রীয় ঈদগাহ মসজিদে দোয়া ও মোনাজত পরিচালনা করেন মুফতি আমিনুল ইহসান ।

জানাগেছে, ১ নং বাবুরাইল তারা মসজিদ নিবাসী মৃত  মো. মুসলিম আলি খান বীর মুক্তিযোদ্ধা তার বড়ো ছেলে মৃত মো.  তানবীরা আহমেদ ফিরোজ খান  সাবেক সদর থানার যুবদলের যুগ্ন আহবায়ক ছিল।

২০০৪ সালে ১২ এপ্রিল কোর্ট থেকে হাজিরা দিয়ে আসার সময় উওর চাষারা এ বি সি  ইন্টারন্যাশনাল স্কুলের সামনে সন্ত্রাসিদের গুলিতে  তিনি নিহত হন।

নিহতের ঘটনার পর ১০ জন এবং অজ্ঞত ৭-৮ জনের নাম অজ্ঞাত নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করা হয়। তৎক্ষণাৎ ৪ জন আসামি গ্রেপ্তার হলেও অদৃশ্য কারণে দীর্ঘ ২২ বছর যাবত  বাকি আসামিদের আইনের আয়ত আনা সম্ভব হয়নি। মামলাটি এখনো আদালতে চলমান রয়েছে বলে জানা যায়। 

এদিকে নিহতের ছোট ভাই রবিন তার ভাইয়ের হত্যার সাথে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন প্রশাসন ও আদালতের কাছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন