শিরোনাম:
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৩:৩৭, ২০ এপ্রিল ২০২৬ | আপডেট: ২৩:৩৭, ২০ এপ্রিল ২০২৬
সোমবার (২০ এপ্রিল ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তারিকুল সুজন বলেন, গত ১৩ এপ্রিল, হকার উচ্ছেদের পক্ষে মাঠে নামা ছিল আমাদের দলীয় সিদ্ধান্ত। সেখানে গণসংহতি আন্দোলনের জেলা কমিটির নেতৃবৃন্দ, মহানগর কমিটির নেতৃবৃন্দসহ ছাত্র ফেডারেশনেন নেতৃবৃন্দ উপস্থিত ছিল।
আজ ২০ এপ্রিল নারায়ণগঞ্জ জেলা হকার ঐক্য পরিষদের ব্যানারে যে মিছিল অনুষ্ঠিত হয়েছে, সেই ব্যানারের সাথে গণসংহতি আন্দোলনের কোন সম্পর্ক নাই। একই সাথে সেই ব্যানারের নেতৃত্বের মধ্যে অঞ্জন দাসও একজন। ১৩ এপ্রিল তিনি নিজে হকার উচ্ছেদের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবং হকার উচ্ছেদের পক্ষেই বিভিন্ন গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন।
তার আজকের অবস্থানের সাথে গণসংহতি আন্দোলনের কোন সম্পর্ক নাই। দলীয় সিদ্ধান্ত বিরুদ্ধে গিয়ে আজ তিনি হকারদের পক্ষে অবস্থান নিয়েছেন। এটা তার ব্যাক্তিগত সিদ্ধান্ত, দলীয় সিদ্ধান্ত নয়।
তিনি আরো বলেন, আজ সন্ধ্যা ৭ টায় জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এবং সভায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে অঞ্জন দাসের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে অনুরোধ জানানো সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
তারিকুল সুজন সুজন আরো বলেন, একটি আধুনিক নিরাপদ এবং পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে গণসংহতি আন্দোলন দীর্ঘদিন কাজ করছে। গুম-খুন সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের নেতা কর্মীরা জানবাজি রেখে লড়াই করেছি।
নগরবাসী হকার উচ্ছেদ চায় কারণ নগরবাসী পরিকল্পিত এবং পরিচ্ছন্ন নারায়ণগঞ্জে তাদের নিরাপদ ভবিষ্যৎ দেখতে পায়। নগরবাসীর স্বার্থের বাইরে গণসংহতি আন্দোলনের আলাদা স্বার্থ নাই। নগরবাসীর স্বার্থই গণসংহতি আন্দোলনের স্বার্থ।