নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

গুপ্ত-সুপ্ত বলে আর জনগণকে বোকা বানানো যাবে না : মাও. জব্বার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:০৯, ২৪ এপ্রিল ২০২৬

গুপ্ত-সুপ্ত বলে আর জনগণকে বোকা বানানো যাবে না : মাও. জব্বার

জনগনের সাথে প্রতারণা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আর কোন ধরনের পার পাওয়া যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার। “গুপ্ত-সুপ্ত নানা অজুহাত দিয়ে সাধারণ মানুষকে বোকা বানানোর দিন শেষ। জনগণ এখন সচেতন, তারা সত্য-মিথ্যা যাচাই করতে জানে।” 

শুক্রবার (২৪ এপ্রিল) দিনব্যাপী নারায়ণগঞ্জের জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত কর্মী শিক্ষা শিবিরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায়বিচার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। যারা গোপন চুক্তি বা অসৎ উদ্দেশ্য নিয়ে জনগণের অধিকার ক্ষুণ্ন করছে, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

মাওলানা আবদুল জব্বার আরো বলেন, জনগণের অধিকার রক্ষায় সকলকে সোচ্চার হতে হবে। অন্যায়, দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে না পারলে সমাজে স্থিতিশীলতা আসবে না।

এ সময় তিনি রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে বলেন, জনগণের আস্থা অর্জনই হতে হবে তাদের মূল লক্ষ্য।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন