নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

তাপদাহে অতিষ্ঠ নগরবাসীর মাঝে খোরশেদের উদ্যোগে বিএনপির ঠান্ডা পানি

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:২৫, ২৫ এপ্রিল ২০২৬

তাপদাহে অতিষ্ঠ নগরবাসীর মাঝে খোরশেদের উদ্যোগে বিএনপির ঠান্ডা পানি

প্রচণ্ড তাপদাহে অতিষ্ঠ নগরবাসীর মাঝে স্বস্তি দিতে শ্রমজীবী পথচারীদের মাঝে ঠান্ডা বিশুদ্ধ পানি বিতরণ কর্মসূচি পালন করেছে বিএনপির নেতাকর্মীরা। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাড়াসহ বিভিন্ন স্থানে এই পানি বিতরণ করা হয়।

এ উদ্যোগের নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি ও সিটি কর্পোরেশনের কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। তীব্র গরমে কষ্টে থাকা শ্রমজীবী মানুষ ও পথচারীদের কথা বিবেচনায় নিয়ে তাদের মাঝে বিশুদ্ধ ঠান্ডা পানি বিতরণ করা হয়।

খোরশেদ বলেন, প্রচণ্ড তাপদাহে অতিষ্ঠ নগরবাসীর মাঝে স্বস্তি পৌঁছে দিতে রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন ব্যানারে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তাপদাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই পানি বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে কর্মসূচির পরিধি বাড়িয়ে শশা, তরমুজসহ পানিসমৃদ্ধ ফল বিতরণের পরিকল্পনা রয়েছে, যাতে নগরবাসী কিছুটা হলেও স্বস্তি পায়।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন