শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:০৬, ১ মে ২০২৬
আন্তর্জাতিক শ্রমিক দিবস (১ মে) উপলক্ষে ঢাকার নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজিত শ্রমিক সমাবেশকে সফল করতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সার্বিক তত্ত্বাবধানে এবং মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম, সদস্য সচিব ফারুক হোসেনের নেতৃত্বে মহানগর শ্রমিকদল এবং বিএনপি ও অঙ্গসংগঠনের হাজা হাজার নেতাকর্মীদের নিয়ে তাক লাগানো বিশাল শোডাউন করে অংশগ্রহন করেছে।
এসময়ে মহানগর শ্রমিকদল এবং বিএনপি ও নেতাকর্মীদের শ্লোগানে শ্লোগানে প্রকল্পিত করে তোলে পুরো ঢাকার রাজপথ। শুক্রবার (১ মে) বিকেল তিনটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিকদল এই আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
এদিন নয়াপল্টনে শ্রমিক সমাবেশকে সফল করতে দুপুর থেকেই দিকে অর্ধশতাধিক বাস যুগে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দল ও বিএনপির আওতাধীন সদর থানা, সিদ্ধিরগঞ্জ থানা, বন্দর থানা, বন্দর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি ও শ্রমিকদল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলাদল, ওলামাদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলীয় ও জাতীয় পতাকা ব্যানার- ফেস্টুনে সু-সজ্জিত হয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে মতিঝিল বিআরটিসি ভবনের সামনে এসে জড়ো হয়।
পরে দুপুর আড়াইটার দিকে শ্লোগানে শ্লোগানে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদল এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিশাল মিছিল নিয়ে নয়াপল্টনের সমাবেশে অংশগ্রহণ করেন।
এসময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, এড. এইচ এম আনোয়ার প্রধান, আওলাদ হোসেন, মাহবুব উল্লাহ তপন, বরকত উল্লাহ, ফারুক হোসেন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিকদলের আহ্বায়ক টি. এইচ তোফা, সদস্য সচিব ফারুক হোসেন, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটন, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহম্মেদ, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, বিএনপি নেতা আক্তার হোসেন, আবুল হোসেন রিপন, আক্তার হোসেন, শেখ সেলিম, আলমগীর কবির চঞ্চল, ইকবাল হোসেন, নজরুল ইসলাম সরদার, শাহাদুল্লাহ মুকুল, সাইফুল ইসলাম বাবু, হিরা সরদার, ইকবাল হোসেন, সোহেল খান বাবু, মহানগর মহিলাদলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, গোগনগর বিএনপির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজী, আলীরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তাঁরা মিয়া, সাধারণ সম্পাদক শাহিন আহমেদ, ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকার, সাধারণ সম্পাদক মহসিন মিয়া, মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন ভূইয়া, সাধারণ সম্পাদক শাহেন শাহ্ মিঠু, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহম্মেদ, সাধারণ সম্পাদক মাসুদ রানা, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা আলম রতন, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম রাজীব, মহানগর ওলামা দলের আহ্বায়ক হাফেজ শিবলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।