শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:১৭, ১ মে ২০২৬ | আপডেট: ২১:১৭, ১ মে ২০২৬
আন্তর্জাতিক শ্রমিক দিবস (১ মে) উপলক্ষে ঢাকার নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজিত শ্রমিক সমাবেশকে সফল করতে নারায়ণগঞ্জ -২ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির (ঢাকা বিভাগীয়) সহ- সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে আড়াইহাজার শ্রমিকদলের হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে তাক লাগানো বিশাল শোডাউন করে অংশগ্রহণ করেছে।
শুক্রবার (১ মে) বিকেল তিনটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিকদল এই আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
এদিকে সমাবেশকে সফল করতে দুপুর থেকেই আড়াইহাজার উপজেলা, আড়াইহাজার পৌরসভা, গোপালদী পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড শ্রমিকদল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন স- সজ্জিত হয়ে নটরডেম কলেজের সামনে এসে জড়ো হয়।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য লুৎফর রহমান আব্দু, আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতিন, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, আড়াইহাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি শাকিল মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম শিকারী, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম লাভলু, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, আড়াইহাজার উপজেলা যুবদলের সদস্য সচিব খোরশেদ আলম ভূঁইয়া, আড়াইহাজার পৌরসভা বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ ডালিম, গোপালদী পৌর বিএনপির সভাপতি শামসুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিলন, আড়াইহাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর সাকিব, আড়াইহাজার উপজেলা কৃষক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোবারক হোসেনসহ আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।