শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৩:৩৪, ৬ মে ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা- জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম সানির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ১৮নং ওয়ার্ড জাসাসের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। বুধবার (৬ মে) সন্ধ্যায় আনিসুল ইসলাম সানির অফিসে নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন ১৮নং ওয়ার্ড জাসাসের নবগঠিত কমিটির আহ্বায়ক এস.এম. সম্রাজ সুমন, যুগ্ম আহ্বায়ক মিনহজ বাবু, সৈয়দ আহাম্মেদ, আল রাফিউল ইসলাম রাফসান, সদস্য সচিব মোঃ জসিম উদ্দিন, সদস্য এস. এম শহীদুল্লাহ কাইসার, আব্দুল্লাহ আল মামুন, আসিফ আহমেদ আবীর, আতিকুর রহমান রাসেল, নিশান উদ্দিন মার্সি, ইলা মনি এন্ট্রি, মামুন, জুম্মান, চয়ন রায়, কৌশিক বিশ্বাস, মোঃ মফিজ প্রমুখ।