নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে গড়ে তুলতে কাজ করছেন তারেক রহমান : সজল

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:৪৮, ৮ মে ২০২৬

খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে গড়ে তুলতে কাজ করছেন তারেক রহমান : সজল

‎নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের তরুণ ও যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ ও সম্ভাবনাময় ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে কাজ করছেন। তিনি নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে ছোট শিশু থেকে শুরু করে সব বয়সী শিক্ষার্থীদের খেলাধুলা ও শিক্ষামূলক কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছেন।

‎‎তিনি বলেন, “বাংলাদেশের তরুণদের মেধার কোনো অভাব নেই। সঠিক পরিচর্যা ও সুযোগ সৃষ্টি করা গেলে আগামী দিনে এই মেধাবীরাই দেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খেলাধুলার উন্নয়নে তারেক রহমান দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছেন।”

‎‎শুক্রবার (৮ মে) বিকেল চারটায় বন্দরের উত্তর লক্ষণখোলা এলাকায় ডিগবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

‎টুর্নামেন্টটি উত্তর লক্ষণখোলা ফুটবলপ্রেমীদের উদ্যোগে এবং মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

‎‎সজল বলেন, “মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক এবং স্টার্কট্রি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল ইসলাম রাকিবের সহযোগিতায় আজ আনন্দমুখর পরিবেশে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। এই ফাউন্ডেশন সমাজের বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এবং দেশের বিভিন্ন স্থানে মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করছে।”

‎‎তিনি আরও বলেন, “খেলাধুলা তরুণ ও যুব সমাজকে উজ্জীবিত করে এবং মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই যুব সমাজকে সুস্থ ও ইতিবাচক ধারায় রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজন প্রয়োজন।”

‎‎ফাইনাল খেলায় মিরপাড়া স্কোয়াড শক্তিশালী তানভীর এন্টারপ্রাইজ দলকে টাইব্রেকারে ২/০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

‎‎বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাহাবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক হোসেন, ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক শাকিল মিয়া, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, ওয়াদুদ ভূইয়া সাগর, পারভেজ খান, মিনহাজ মিঠু, জুনায়েদ মোল্লা জনি, হাবিবুর রহমান মাসুদ, মাহফুজুর রহমান ফয়সাল, যুবদল নেতা আব্দুর রহমান, সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন