নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে সরকারি দলের ক্যাডারদের সন্ত্রাসী কর্মকান্ডে জামায়াতের উদ্বেগ ও নিন্দা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:০২, ১২ মে ২০২৬ | আপডেট: ২২:০২, ১২ মে ২০২৬

রূপগঞ্জে সরকারি দলের ক্যাডারদের সন্ত্রাসী কর্মকান্ডে জামায়াতের উদ্বেগ ও নিন্দা

রূপগঞ্জ উপজেলার বরুণা এলাকায় সোমবার (১১ মে) সরকারি দলের বিবদমান দুটি গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পিস্তল, বন্দুক ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ, গুলি বিনিময়, ভাঙচুর, ত্রাস সৃষ্টি ও সন্ত্রাসী কর্মকান্ডে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার ও সেক্রেটারী মুহাম্মদ হাফিজুর রহমান। 

বিবৃতিতে তারা বলেন, একটি ক্ষমতাসীন রাজনৈতিক দলের আধিপত্য বিস্তার ও অস্ত্রের মহড়া এবং তাদের সন্ত্রাসী কর্মকান্ডে জনজীবনে আতংক সৃষ্টিতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন এবং এই ধরনের কর্মকা-ের তীব্র নিন্দা জানাচ্ছি। 

জুলাই বিপ্লবের পরে জনগণের প্রত্যাশা ছিল, অতীতের ভঙুর রাজনৈতিক সংষ্কৃতি পরিহার করে সব রাজনৈতিক দল সন্ত্রাস হানাহানি, দখল, আধিপত্য, সন্ত্রাস, টে-ারবাজি, চাঁদাবাজি পরিহার করে গঠনমূলক রাজনীতি করবে। কিন্তু বর্তমানে এর সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা যাচ্ছে। ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতা কর্মী পরিচয়ে দখল, চাঁদাবাজি, হুমকি, হামলা সন্ত্রাস অব্যহত আছে। জুলাই বিপ্লব পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় এটা জনগণ আদৌ কামনা করে না। 

তারা অবিলম্বে এই ধরনের দখলদারী, অস্ত্রবাজি ও সন্ত্রাসের রাজনীতি কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য ক্ষমতাসীন দলের নেতাদের প্রতি আহ্বান জানান এবং যারা অস্ত্র নিয়ে প্রকাশ্যে সংঘর্ষে লিপ্ত হয়েছে তাদেরকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন