শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৩:০৮, ২০ মে ২০২৬ | আপডেট: ২৩:০৯, ২০ মে ২০২৬
মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানির সাথে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাসাসের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উদযাপন কমিটির প্রস্তুতিমূলক সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী নারায়ণগঞ্জ জেলা ও মহানগর উদযাপন কমিটির আহ্বায়ক ডা. এম.এ. লতিফ তুষার।
এসময় সভায় উপস্থিত ছিলেন সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন স্বাধীন, সদস্য জাহাঙ্গীর হোসেন মিয়াজী, মিয়া মোঃ আবদুল্লা মুজিব, হারুন অর রশিদ মুকুল, শহিদুল ইসলাম রিপন, মোঃ নুরুল ইসলাম ঢালী, আলমগীর হোসেন রানা, এড. এস. এম. গালিব, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ হানিফ, মিছির আলী প্রধান, নুর ইসলাম মেম্বার, মোঃ ইয়ার হোসেন, সোনিয়া আক্তার।