নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

হত্যা-চাঁদাবাজি রোধে প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে : মাও. জব্বার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:২৬, ২২ মে ২০২৬ | আপডেট: ২১:২৭, ২২ মে ২০২৬

হত্যা-চাঁদাবাজি রোধে প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে : মাও. জব্বার

হত্যা, চাঁদাবাজি ও সামাজিক অস্থিরতা রোধে প্রশাসনকে আরও কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন মাওলানা আবদুল জব্বার। একইসঙ্গে ন্যায়বিচার প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিতকরণ এবং জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় সংশ্লিষ্ট সকল মহলকে আন্তরিকভাবে কাজ করার তাগিদ দিয়েছেন তিনি।

২২ মে শুক্রবার বিকালে চাষাঢ়া আন-নূর মিলনায়তনে আয়োজিত ‘মহানগরী তরবিয়াত শিক্ষা সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​মাওলানা আবদুল জব্বার বলেন, “ধর্মীয় অনুশাসন ও নৈতিক মূল্যবোধ ছাড়া ঘুণে ধরা সমাজের পরিবর্তন সম্ভব নয়। সমাজ থেকে অপরাধ, দুর্নীতি, সন্ত্রাস ও অবক্ষয় দূর করতে পারিবারিক শিক্ষা, ধর্মীয় চর্চা এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার কোনো বিকল্প নেই।”

​তিনি আরও উল্লেখ করেন, ধর্মীয় শিক্ষার প্রচার-প্রসার এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা গেলে সমাজে শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা সম্ভব হবে। তরুণ প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে একটি সুন্দর, মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তুলতে সমাজের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান তিনি।

মহানগরী সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিনের সভাপতিত্বে ​উক্ত তরবিয়াত শিক্ষা সভায় সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সাধারণ ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন