নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জ মহানগরবাসীকে রেজা রিপনের ঈদুল আযহার শুভেচ্ছা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:৩৪, ২৫ মে ২০২৬

নারায়ণগঞ্জ মহানগরবাসীকে রেজা রিপনের ঈদুল আযহার শুভেচ্ছা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরবাসীসহ দেশ ও বিশ্বের সমগ্র মুসলিমদের ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন।

‎এক শুভেচ্ছা বার্তায় ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল আজহা আমাদের মাঝে সমাগত। মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আ.) কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়। তাঁরই নিদর্শন স্বরুপ আমরা প্রতি বছর আল্লাহতায়ালার সন্তুুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানী করি।
‎
‎এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানগণ কুরবানিকৃত পশুর মাংস আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন এবং সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করেন। ঈদুল আযহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়।
‎
‎মহান আল্লাহর সন্তোষ্টির উদ্দেশ্যে আমরা আমাদের প্রিয় পশু কোরবানি করে থাকি। প্রকৃতপক্ষে কোরবানির পশুর মাংস আল্লাহর কাছে পৌঁছায়না; পৌঁছায় আমাদের তাকওয়া। ঈদুল আযহার প্রকৃত শিক্ষা সবার জীবনে প্রতিফলিত হোক এই কামনা করে তিনি খুশির এই উৎসবে নারায়ণগঞ্জ মহানগর সর্বস্তরের জনগনকে ঈদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
‎
‎

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন