নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন না’গঞ্জ জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৪:২৫, ২৬ মে ২০২৬ | আপডেট: ১৪:২৭, ২৬ মে ২০২৬

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন  না’গঞ্জ জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জসহ দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম।

এক শুভেচ্ছা বার্তায় রিয়াজুল ইসলাম বলেন "ত্যাগ, তাকওয়া ও মহান আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের মহিমান্বিত শিক্ষা নিয়ে আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল আজহা। এই পবিত্র উৎসব আমাদের সবার জীবনে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধের উজ্জ্বল দৃষ্টান্ত।

আসুন, কুরবানির প্রকৃত আদর্শ ধারণ করে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই এবং একটি সুন্দর, মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠনে একসাথে কাজ করি। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলের কুরবানি কবুল করুন এবং দেশ ও জাতির জীবনে বয়ে আনুন সুখ, শান্তি ও সমৃদ্ধি।

নারায়ণগঞ্জসহ দেশ-বিদেশের সকল মুসলিম ভাই-বোনকে  জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন