নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জ মহানগরবাসীকে যুবদল নেতা কমলের ঈদুল আযহার শুভেচ্ছা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৮:২৩, ২৬ মে ২০২৬ | আপডেট: ১৮:২৪, ২৬ মে ২০২৬

নারায়ণগঞ্জ মহানগরবাসীকে যুবদল নেতা কমলের ঈদুল আযহার শুভেচ্ছা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগরবাসী ও দেশবাসীসহ বিশ্বের সব মুসলিমকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল।

এক শুভেচ্ছা বার্তায় সাজ্জাদ হোসেন কমল বলেন, ‘আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র ইসমাইলকে (আ.) কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা, অবিচল আনুগত্য ও আকুন্ঠ আত্মত্যাগের যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন তা অতুলনীয়।’

তিনি আরও বলেন, ‘ঈদুল আজহা আমাদের শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সঞ্চারিত করে আত্মদান ও আত্মত্যাগের মানসিকতা। এ মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে। ঈদ মোবারক '।
‎

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন