নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে বিএনপি নেতা রিপনের শ্রদ্ধাঞ্জলি

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:০৩, ২৮ মে ২০২৬ | আপডেট: ২৩:৩৭, ২৮ মে ২০২৬

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে বিএনপি নেতা রিপনের শ্রদ্ধাঞ্জলি

‎বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন। একই সঙ্গে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
‎
এক বিবৃতিতে আবুল হোসেন রিপন বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার আপসহীন নেতা। দেশের ক্রান্তিকালে তিনি নেতৃত্ব দিয়ে জাতিকে নতুন পথ দেখিয়েছিলেন। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে তিনি দেশে রাজনৈতিক স্বাধীনতা ও মতপ্রকাশের সুযোগ সৃষ্টি করেন।”
‎
‎তিনি আরও বলেন, “বাংলাদেশের উন্নয়ন, জাতীয়তাবাদী চেতনা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় শহীদ জিয়ার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”
‎
‎শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আবুল হোসেন রিপন বিএনপির সকল নেতাকর্মীর প্রতি শহীদ জিয়ার আদর্শ ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি তিনি দেশবাসীর কাছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া প্রার্থনা করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন