শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯:৪৫, ৩১ মে ২০২৬ | আপডেট: ১৯:৪৫, ৩১ মে ২০২৬
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সব সময় জনগণের কথা চিন্তা করেন, সমাজের কথা চিন্তা করে, দেশের কথা চিন্তা করে, তিনি মানুষকে নিয়ে ভাবেন। গত তিন মাসে আপনারা দেখেছেন তিনি কতগুলো সিদ্ধান্ত নিয়েছেন, যেগুলি যুগান্তকারী সিদ্ধান্ত।
রবিবার (৩১ মে) বিকালে সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিনপাড়া আমজাদ মার্কেটস্থ দলিল লেখক ইকবাল হোসেন ভেন্ডারের অফিস প্রঙ্গণে ২নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, আপনারা জানেন গত ২৪ তারিখে আমাকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ দেওয়ার পরে প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদেরকে নিয়ে বসেছে, আমাদের কি কাজ করতে হবে, কেন করতে হবে সেই বিষয়ে সিদ্ধান্ত দিয়েছে।
তিনি আরো বলেন, তারেক রহমানের সরকার সবসময় বিশ্বাস করে দেশের জনগণ যদি সরকারের পাশে না থাকে, সেই সরকার কিন্তুু ক্ষমতায় টিকে থাকতে পারে না। আমাদের দায়ীত্ব দেওয়া হয়েছে জনগণের মন জয় করার জন্য এবং জনগণকে সুখে, শান্তিতে রাখার জন্য। আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সমাজ থেকে সকল প্রকার অন্যায়, অবিচার নির্মূল করার জন্য।
২নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী ইকবাল হোসেনের সভাপতিত্বে ও ২নং ওয়ার্ড সচিব মেহেদী হাসান নোভেলের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মাজহারুল হক ময়ূর, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য মোফাজ্জল হোসেন আনোয়ার, ২নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি গোলজার হোসেন, ২নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি ডালিম মোহাম্মদ, রাশেদুল ইসলাম রাব্বি, ফারুক হোসেন, ইব্রাহিম, সোহানসহ অরো অনেকে।