নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

যুবদলের ট্যাগ ব্যবহার করা চাঁদাবাজদের আইনের আওতায় আনতে হবে : সজল

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ০১:৫১, ১ জুন ২০২৬ | আপডেট: ১২:৪৪, ১ জুন ২০২৬

যুবদলের ট্যাগ ব্যবহার করা চাঁদাবাজদের আইনের আওতায় আনতে হবে : সজল

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেছেন, যুবদলের নাম বা ট্যাগ ব্যবহার করে কারা চাঁদাবাজি, মানুষকে হুমকি-ধমকি দিচ্ছে এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। 

তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। একই সঙ্গে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যারা যুবদলের পরিচয় ব্যবহার করে অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
‎
‎রোববার (৩১ মে) সন্ধ্যায় নগরীর চাষাড়া শহীদ জিয়া হল প্রাঙ্গণে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎
‎সজল বলেন, “আমরা দীর্ঘ ১৭ বছর রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি। কখনো দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করিনি। কিন্তু দেখা যাচ্ছে, অনেকেই পদ নাই তারা যুবদলের ট্যাক ব্যবহার করে বিভিন্ন এলাকায় বড় বড় সাইনবোর্ড ও বিলবোর্ড লাগিয়ে মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে এবং চাঁদাবাজি করছে।

যদি আমাদের দলের কোনো নেতাকর্মী এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকে, তাহলে আমাদের জানাবেন। আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেব।
‎
‎তিনি আরও বলেন, কারা যুবদলের পরিচয় ব্যবহার করে দলের সুনাম নষ্ট করছে, তা খুঁজে বের করতে হবে। যারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হোক।
‎
‎শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন ও অবদান তুলে ধরে সজল বলেন, “জিয়াউর রহমান ছিলেন মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক এবং একজন বীর সেনানায়ক। তিনি পরিবারকে ক্যান্টনমেন্টে রেখে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছিলেন। তিনি আধুনিক বাংলাদেশের রূপকার ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন।
‎
‎তিনি বলেন, বাংলাদেশকে একটি সমৃদ্ধ ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ শুরু করেছিলেন জিয়াউর রহমান। কিন্তু দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা তাকে হত্যা করে। মৃত্যুর ৪৫ বছর পরও তার আদর্শ কোটি মানুষের হৃদয়ে জীবন্ত রয়েছে। আমরা তার আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করে যাব।
‎
‎নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে ও সদস্য সচিব সাহেদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ -২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও স্ট্রার্কটি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর রাকিবুল ইসলাম রাকিব, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক প্রমুখ।
‎
‎

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন