নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকী উপলক্ষে না’গঞ্জ জেলা শ্রমিকদলের দোয়া

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:১০, ৬ জুন ২০২৬

শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকী উপলক্ষে না’গঞ্জ জেলা শ্রমিকদলের দোয়া

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা শ্রমিকদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) নারায়ণগঞ্জ জেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ জলিল সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা শ্রমিকদলের সভাপতি ও সাবেক মেম্বার মোঃ মন্টু মিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের সদ্য সচিব মোঃ ফারুক হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ সেলিম হোসেন, শেখ মোঃ লিটন, মহানগর শ্রমিক দলের যুগ্ন আহবায়ক মজিবর রহমান, মোঃ হারুন মিয়া, মোঃ ভুট্টু মিয়া, মোঃ নিজাম। প্রধান বক্তা জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানটি আয়োজনে ছিলেন, হেলাল মোল্লা, জাহের মোল্লা, মোঃ মোজাম্মেল, মোঃ জাহাঙ্গীর, মোঃ বিপ্লব, মোঃ আনোয়ার হোসেন কালু, মোঃ হারুণ, মোঃ শাহ আলম, মোঃ মাসুম খালাসী, মোঃ মানিক, মোঃ আল আমিন, মোঃ রশিদ, মোঃ ইমরান, মোঃ মাসুম বেপারী ও মোঃ দেলোয়ার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের ইতিহাসে শহীদ জিয়াউর রহমান ছিলেন একজন প্রকৃত শ্রমিকবান্ধব নেতা। আমরা তাকে দেশের শ্রেষ্ঠ শ্রমিক হিসেবেই বিবেচনা করি। দেশের মানুষের মৌলিক অধিকার যেমন যাতায়াতের নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা এই বিষয়গুলো রক্ষায় বিএনপি সদা সোচ্চার থাকবে। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান নিজেকে একজন শ্রমিক হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করতেন। শ্রমিকের দুটো হাতই দেশের উন্নয়নের চাবিকাঠি।

তার সময়েই শ্রমিকদের কল্যাণে নেওয়া হয় যুগান্তকারী পদক্ষেপ। শ্রম আইন সংস্কার, বেতন ও মজুরি কমিশন গঠন, গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ এবং বোনাস দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। পাশাপাশি শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠন এবং শ্রমিকদের সন্তানদের শিক্ষা-চিকিৎসায় বিশেষ কর্মসূচিও নেয়া হচ্ছে।

গার্মেন্টস খাতকে দেশের সবচেয়ে বড় শ্রমনির্ভর শিল্প উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এই শিল্পে শহীদ জিয়ার অবদান অবিস্মরণীয়। তার নেওয়া পদক্ষেপেই পোশাক শিল্প আজ দেশের অর্থনীতির চালিকাশক্তি।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন