নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ১৫নং ওয়ার্ড বিএনপির দোয়া

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:২২, ৭ জুন ২০২৬

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ১৫নং ওয়ার্ড বিএনপির দোয়া

মহান স্বাধীনতার ঘোষক ও  বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি (বীর উত্তম) শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর ১৫নং ওয়ার্ড বিএনপি ও নারায়ণগঞ্জ টেলি যোগাযোগ শ্রমিক কর্মচারী ইউনিয়ন ( রেজিঃ নং ১৯০০) এর উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল এবং খাবার বিতরণ করা হয়েছে। 

‎‎এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান। ‎‎রবিবার (৭ জুন) বাদ জোহর শহরের দিগুবাবুর বাজার সংলগ্ন  টেলি যোগাযোগ অফিসের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

‎‎এসময়ে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত ও বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়। পরে অসহায় ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

‎‎নারায়ণগঞ্জ মহানগর ১৫ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মাসুদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান, ১৫নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক শওকত আলী লিটন, সিনিয়র সহ-সভাপতি ফেরদৌস রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক খোকন সাহা, মহানগর উলামা দলের সভাপতি হাফেজ শিবলী, নারায়ণগঞ্জ টেলিযোগাযোগ শ্রমিক কর্মচারী ইউনিয়ন নেতা হুমায়ুন কবির, মাসুদ রানা, মোঃ সুমন, খসরুজ্জামান মুন্সী, মিজানুর রহমান প্রমুখ।
‎

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন