নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

সড়ক দুর্ঘটনায় নিহত যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যুতে রাজীবের শোক

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:২০, ১০ জুন ২০২৬

সড়ক দুর্ঘটনায় নিহত যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যুতে রাজীবের শোক

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা মাসুম বিল্লাহ ও ছাত্রদল নেতা আব্দুল কাদির জিলানীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব।

‎‎বুধবার এক শোকবার্তায় তিনি নিহত দুই নেতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি মহান আল্লাহর কাছে তাদের পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি প্রার্থনা করেন।

‎‎শোকবার্তায় রাজীব বলেন, যুবদল নেতা মাসুম বিল্লাহ ও ছাত্রদল নেতা আব্দুল কাদির জিলানীর অকাল মৃত্যু দল ও এলাকার জন্য এক অপূরণীয় ক্ষতি। তাদের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড সহকর্মীদের কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

‎‎উল্লেখ্য, গত মঙ্গলবার (৯ জুন) বিকেল আনুমানিক সাড়ে ৬টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জ অঞ্চলের ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি বাসস্ট্যান্ড থেকে দশপাইপগামী সড়কের ঝুটপট্টি এলাকায় একটি মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে।

এতে যুবদল নেতা মাসুম বিল্লাহ ও ছাত্রদল নেতা আব্দুল কাদির জিলানী নিহত হন। ‎‎নিহত মাসুম বিল্লাহ যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন।

অন্যদিকে আব্দুল কাদির জিলানী ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দীর্ঘদিন ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন