শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:৫৯, ১০ জুন ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস রূপগঞ্জ থানার সাংগঠনিক সম্পাদক মোঃ সাত্তার চৌধুরীর মাতা মাসুমা বেগম দীর্ঘদিন অসুস্থ থাকার পর চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১০ জুন) আনুমানিক রাত ৩:৩০ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পাঁচ পুত্র, এক কন্যা, নাতি-নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম সানি।
এক শোকবার্তায় আনিসুল ইসলাম সানি বলেন সাত্তার চৌধুরীর মাতার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত।
তিনি বলেন, মরহুমা মাসুমা বেগম একজন স্নেহশীলা, ধর্মপরায়ণ নারী ছিলেন। তাঁর সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যদের প্রেরণার উৎস ছিলেন তিনি। তাঁর ইন্তেকালে পরিবার-পরিজন ও স্বজনদের মাঝে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
আনিসুল ইসলাম সানি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মহান আল্লাহ তায়ালার দরবারে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান ও মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করেন।