নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

ডা.শফিকুর রহমানের আগমন উপলক্ষে নারায়ণগঞ্জে মতবিনিময় ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:৪৭, ১৪ জুন ২০২৬

ডা.শফিকুর রহমানের  আগমন উপলক্ষে নারায়ণগঞ্জে মতবিনিময় ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

আগামী ১৯ শে জুন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা.শফিকুর রহমানের আগমন উপলক্ষে নারায়ণগঞ্জে এক প্রস্তুতিমূলক মতবিনিময় সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ সদর পূর্ব থানার উদ্যোগে (নারায়ণগঞ্জ সিটি পার্ক) মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

​রবিবার (১৪ই জুন) সন্ধ্যায় অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আব্দুল জব্বার।

​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী ১৯ শে জুনের সমাবেশকে সফল করতে সংগঠনের সর্বস্তরের জনশক্তি ও সুধী শুভাকাঙ্খীদের এগিয়ে আসতে হবে। দেশের এই ক্রান্তিলগ্নে জামায়াতের আমীরের বার্তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি  ​মোঃ জামাল হোসাইন, নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন।

​বক্তারা ১৯ শে জুনের কর্মসূচি সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগরী ও সদর পূর্ব থানার নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ ভূমিকা রাখার আহ্বান জানান।

​সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ সদর পূর্ব থানার  আমীর মাওলানা মাহবুবুর রহমান। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকার ও সুশৃঙ্খলভাবে সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ সদর পূর্ব থানার সেক্রেটারি সায়েদুল ইসলাম খান।

​সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধী সমাজ এবং জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা আগামী ১৯ শে জুনের ঐতিহাসিক সমাবেশকে সফল করতে সর্বস্তরের জনশক্তি, সহযোগী সদস্য ও সুধী-শুভাকাঙ্খীদের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন