শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:৩৭, ১৬ জুন ২০২৬
নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত যুবদল নেতা মাসুম বিল্লাহ ও ছাত্রদল নেতা আব্দুল কাদির জিলানীর পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে নগরভবনে নিহত দুই নেতার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি তাদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং তাদের খোঁজখবর নেন।
সাক্ষাৎকালে সাখাওয়াত হোসেন খান নিহত দুই পরিবারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তিনি দুই পরিবারের একজন করে সদস্যকে চাকরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস প্রদান করেন। পাশাপাশি পরিবারের আর্থিক সহায়তা করারও ঘোষণা দেন।
তিনি বলেন, নিহতদের পরিবার যেন নিজেদের অসহায় মনে না করে। তাদের পাশে সমাজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি তিনি নিজেও থাকবেন এবং সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করার চেষ্টা করবেন।
এ সময় নিহত মাসুম বিল্লাহ ও আব্দুল কাদির জিলানীর পরিবারের সদস্যরা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানান।