শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৩:১০, ২১ জুন ২০২৬ | আপডেট: ২৩:১১, ২১ জুন ২০২৬
সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের সাবেক সভাপতি বর্ষীয়ান বিএনপি নেতা সিরাজুল ইসলাম ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহের রাজেউন। রবিবার (২১ জুুন) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর।
সিদ্ধিরগঞ্জ ৫নং ওয়ার্ডের কলাবাগ নিবাসী বিএনপি নেতা সিরাজুল ইসলাম এর মত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক এবং নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।
গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় অধ্যাপক মামুন মাহমুদ বলেন, সিরাজুল ইসলাম ভাই ভালো একজন মানুষ ছিলেন। সমাজের সর্বস্তরের মানুষের সাথে তার খুবই আন্তরিক সম্পর্ক ছিলো। যতদিন সুস্থ ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের একজন নিবেদিত কর্মী হিসেবে ততদিনই দলের জন্য কাজ করে গিয়েছেন।
তার মৃত্যুতে আমরা একজন প্রবীণ রাজনীতিবিদকে হারালাম। আমরা নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং তার পরিবার পরিজন আত্মীয় স্বজনের সাথে সহমর্মিতা জানাচ্ছি। তাঁর ইন্তেকালে পরিবার-পরিজন ও স্বজনদের মাঝে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
আমি নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং মহান আল্লাহ তাআলার দরবারে মরহুম সিরাজুল ইসলাম এর রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকাহত পরিবারকে এ শোক সহ্য করার তৌফিক দান করুন, আমিন।