নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে আ’লীগের নাশকতা এড়াতে মহানগর বিএনপির শোডাউন

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:১৮, ২৩ জুন ২০২৬ | আপডেট: ২২:১৮, ২৩ জুন ২০২৬

প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে আ’লীগের নাশকতা এড়াতে মহানগর বিএনপির শোডাউন

নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী কেন্দ্র করে রাষ্ট্র বিরোধী ও নাশকতা মূলক কর্মকান্ড প্রতিরোধে দেশব্যাপী মিছিল, শোডাউন ও সমাবেশ করেছে বিএনপি।

তারই অংশ হিসেবে রাতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতাকর্মীরা কর্মসূচি পালন করেছেন। কর্মসূচীতে নেতৃত্ব দেন মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। 

মঙ্গলবার (২৩ জুন) রাতে এ কর্মসূচী পালন করেন তারা। এসময় বিএনপির নেতাকর্মীরা মহানগর বিএনপির সদস্য সচিব টিপুর নেতৃত্বে একটি বিশাল সোডাউন বের করে।

সোডাউনটি হোশিয়ারি সমিতির সামনে থেকে চাষাড়া চত্বর হয়ে কলেজ রোড দিয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ করেন। পরে হোসিয়ারি সমিতির সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এসময় নাশকতা প্রতিরোধ শোডাউনে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন